ঠাকুরগাঁওয়ের একাধিক স্কুলে দুপুর ২টায় স্কুল ছুটি দেয়ার অভিযোগ
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের আগেই ঠাকুরগাঁও জেলার হরিপুরে উপজেলার একাধিক মাধ্যমিক বিদ্যালয় ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৬ জুন) সরজমিনে বিদ্যালয়ে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। দেখা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী শ্রেণি কার্যক্রম সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান থাকার কথা থাকলে ও মশালগাঁও উচ্চ বিদ্যালয় দুপুর ১টায় ও পাশ্ববর্তী খোলড়া উচ্চ বিদ্যালয় দুপুর সোয়া ২টায় ছুটি ঘোষণা করা হয়েছে।
ছুটির পর বিদ্যালয়ের অফিস কক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা বিদ্যালয় ত্যাগ করেন।
তবে খোলড়া উচ্চ বিদ্যালয় এর লাইব্রেরি শিক্ষককে বাড়ি যাবার পথে রাস্তায় দেখা হলে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা টানা ক্লাশ নিয়ে সোয়া ২ টায় প্রতিদিন ছুটি দেই। আমরা টিফিন বিরতি দেইনা বলে টানা ক্লাশ নিয়ে ছুটি দেই। আপনি প্রধান শিক্ষক স্যার এর সাথে কথা বলেন।
মোঃ কুতুবউদ্দিন নামের এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে আগাম ছুটি দিলে আমাদের সন্তানদের পড়াশোনায় মারাত্মক ক্ষতি হবে। নিয়মিত ক্লাস না হলে তারা পাঠ্যসূচি শেষ করতে পারবে না, পরীক্ষাতেও খারাপ ফলের আশঙ্কা থাকবে। আমরা চাই, সরকারি নিয়ম অনুযায়ী পূর্ণ সময় ক্লাস নিশ্চিত করা হোক।
অভিযোগের বিষয়ে জানতে মশালগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম এর সাথে আমাদের প্রতিনিধি মাসুদ রানা পলক এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তিনার একজন পরিচিত প্রভাষক মারা যাওয়ায় তিনি নির্ধারিত সময়ের পূর্বেই বিদ্যালয় বন্ধ দেওয়া হয়েছে। আমার বিদ্যালয়ের অনেক শিক্ষকেই আমরা জানায়াতে অংশগ্রহণ করছিলাম।
পাশ্ববর্তী খোলড়া উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল এর সাথে সাক্ষাতে কথা হলে তিনিও ওই মোরহুম জৈনেক প্রভাষক এর জানাজা এর কারণ জানান এবং তিনি এও জানান আমার স্কুল আমরা একটানা ক্লাশ শেষ করে প্রতিদিন সোয়া ২ টায় ছুটি দেই। টিফিন দিলে টিফিন শেষে ছাত্ররা আর স্কুলে আসে না।
এ বিষয়ে হরিপুর উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মুঠোফোনে বেশ কয়েকবার ফোনদিয়ে তিনাকে মুঠোফোনে পাওয়া যাইনি।
এ বিষয়ে হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার মোঃশামসুল হক এর সাথে মুঠোফোনে কথা হলে তিনার নিজ বাড়ি পঞ্চগড় যাবার উদ্যেশে নির্ধারিত সময় ৪টার পূর্বেই অফিস ত্যাগ করেন। এবিষয়টি তিনাকে জানালে তিনি বলেন মাধ্যমিক অফিসার এর সাথে কথা বলেন।
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর কে বিষয়টি অবগত করলে তিনি জানান,আপনাদের মাধ্যমে যে স্কুল গুলো ম্যানশন করেছেন সে স্কুল গুলোর খোজ নিব। এবং শিক্ষষ গুলোর কাছে কারন জানতে চাইব। সরকারের নির্ধারিত সময়ের পূর্বেই স্কুল ছুটি দেবার কোন নিয়ম নেই। আমাদের এখানে জনবল সংকট রয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার মোঃ শাহীন আকতার এর সাথে আমাদের প্রতিনিধি মাসুদ রানা পলক মুঠোফোনে কথা হলে তিনি জানান,বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি মাধ্যমিক অফিসার সাথে কথা বলছি তাদের খবর নেবার জন্য। এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, সরকারি বিধি উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ের একাধিক উচ্চ বিদ্যালয় ৬ জুন বেলা ১.৩০-২.১৫ মধ্যে বিদ্যালয় ছুটি দেন।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































